সর্বশেষ
🔴দেশ গড়তে আমরা সবার সহযোগিতা চাই: তারেক রহমান🔴নারীকে যারা কুরুচিপূর্ণ ভাষায় গালি দেয় তারা জনদরদী না॥ তারেক রহমান🔴যারা মা-বোনদের কাপড় খুলে ফেলতে চায়, তাদের ভোটের মাধ্যমে লাল কার্ড দেখাবেন॥ পথসভায় হাসনাত আবদুল্লাহ🔴জরুরি বৈঠক ডাকল আইসিসি॥ আসতে পারে যে সিদ্ধান্ত🔴প্লট দুর্নীতি॥ টিউলিপের ৪, শেখ হাসিনার ১০ বছরের কারাদণ্ড🔴কুমিল্লা–৪ আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল আহসান🔴ঢাকা উত্তরের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা🔴ব্যাংক ডাকাতদের সঙ্গে যুদ্ধে জনগণের বিজয় হয়েছে॥ হাসনাত আবদুল্লাহ🔴কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বেরের নির্বাচনে বাধা নেই🔴আপিলেও ভাগ্য সহায় হয়নি গফুর ভূঁইয়ার
admin
২৯ ডিসেম্বর ২০২৫, ৭:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আসুন দেশটাকে নতুন করে গড়ে তুলি ॥ তারেক রহমান

নয়াদেশ রিপোর্ট॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শুধু এইটকু বলি, আসুন আমরা যার যতটুকু অবস্থান আছে দেশটাকে নতুন করে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই, কোথাও যদি রাস্তায় এক টুকরো কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে তা আমরা সরিয়ে দেবো। এভাবে ছোট ছোট কাজের মাধ্যমে আসুন আমরা দেশটাকে গড়ে তুলি।

সোমবার (২৯ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছর পর নয়াপল্টন কার্যালয়ে আসেন তারেক রহমান। বিকেল ৪টার দিকে হাজারো নেতাকর্মীদের ভিড় ঠেলে তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন। দোতলায় গিয়ে সোজা চলে আসেন বারান্দায়। সেখানে দাঁড়িয়ে নেতাকর্মীদের সালাম দিয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং দেশে ফিরে নেতাকর্মীদের উদ্দেশ্য প্রথম কথা বলেন তারেক রহমান।

মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে তারেক রহমান বলেন, সকলে ভালো থাকবেন, আমার জন্য ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এক মিনিট কথা বলি আপনাদের উদ্দেশে। আজকে কোনো দলীয় কর্মসূচি নেই। যেদিন আনুষ্ঠানিক কর্মসূচি সেদিন বক্তব্য রাখব। শুধু এতোটুকু বলবো- যার যতটুকু অবস্থান আছে আসুন দেশটাকে নতুন করে তোলার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন।

এ সময় নেতাকর্মীরা তারেক রহমানকে স্বাগত জানিয়ে স্লোগান ধরতে থাকেন- ‘তারেক রহমান বীরের বেশে, আসছে ফিরে বাংলাদেশে, তারেক রহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম, তারেক রহমান এসেছে, রাজপথ হাসছে, বাংলাদেশের প্রাণ, তারেক রহমান।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ গড়তে আমরা সবার সহযোগিতা চাই: তারেক রহমান

নারীকে যারা কুরুচিপূর্ণ ভাষায় গালি দেয় তারা জনদরদী না॥ তারেক রহমান

যারা মা-বোনদের কাপড় খুলে ফেলতে চায়, তাদের ভোটের মাধ্যমে লাল কার্ড দেখাবেন॥ পথসভায় হাসনাত আবদুল্লাহ

জরুরি বৈঠক ডাকল আইসিসি॥ আসতে পারে যে সিদ্ধান্ত

প্লট দুর্নীতি॥ টিউলিপের ৪, শেখ হাসিনার ১০ বছরের কারাদণ্ড

কুমিল্লা–৪ আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল আহসান

ঢাকা উত্তরের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ব্যাংক ডাকাতদের সঙ্গে যুদ্ধে জনগণের বিজয় হয়েছে॥ হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বেরের নির্বাচনে বাধা নেই

আপিলেও ভাগ্য সহায় হয়নি গফুর ভূঁইয়ার

১০

ধানের শীষ জয়ী হলে পদ্মা ব্যারাজ নির্মাণ কাজ শুরু করা হবে॥ তারেক রহমান

১১

নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে॥ তারেক রহমান

১২

কুমিল্লা-১০॥ দলীয় মনোনয়ন না পেয়েও অবশেষে বিএনপির প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া!

১৩

দলীয় কর্মীদের পেট ভরার রাজনীতি করি না ॥ জামায়াত আমির

১৪

বিএনপির ২৯২ প্রার্থীর ৮৫ জন সাবেক এমপি॥ মাহদী আমিন

১৫

গাজীপুরে দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

১৬

নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকরা শতভাগ আস্থা রয়েছে ॥ সিইসি

১৭

কুমিল্লায় তিনটি জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান

১৮

মানুষ পরিবর্তন ও রাজনৈতিক অধিকার চায়॥ তারেক রহমান

১৯

নির্বাচনী প্রচারণার জন্য চট্টগ্রামের পথে তারেক রহমান

২০