news
৩ ডিসেম্বর ২০২৫, ৬:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কৃষি কর্মকর্তার দাঁত ভেঙে দিলেন কৃষক

রাণীশংকৈলে সার সংকটের জেরে কৃষি কর্মকর্তার ওপর হামলা হাসপাতালে ভর্তি

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় সার না পেয়ে উত্তেজিত কৃষকদের হট্টগোলে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেন মারধরের শিকার হয়েছেন। এতে তার দাঁত ভেঙে যায়। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলার উমরাডাঙ্গী বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার উমরাডাঙ্গী বাজারে মল্লিক ট্রের্ডাসের প্রতিনিধি মোজাম্মেল হোসেন সার বিতরণ করছিলেন। এসময় অভিযোগ ওঠে, তিনটি ভ্যানে করে পাঁচজন ব্যক্তি একজনের নামে ৩৩ বস্তা সার নেওয়ার চেষ্টা করেন। এতে লাইনে দাঁড়িয়ে থাকা কৃষকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয় এবং মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিশৃঙ্খলা বাড়তে থাকায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেন সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন।
পরবর্তীতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত উপজেলা কৃষি কর্মকর্তাকে উপস্থিত হওয়ার অনুরোধ জানান। কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম ও উপ-সহকারী কর্মকর্তা আকতার হোসেনকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছালে ক্ষুব্ধ জনতা আকতার হোসেনের ওপর চড়াও হয় এবং তাকে মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাণীশংকৈল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মল্লিক ট্রের্ডাসের মালিকপক্ষ বা প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। উপজেলা কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম জানান, “আকতার হোসেনের অবস্থা বেশ গুরুতর। মাথায় আঘাত লেগেছে, দাঁত ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুরে নেওয়া হয়েছে। সুস্থ হওয়ার পর ভুক্তভোগীর মত অনুযায়ী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”রাণীশংকৈল থানার তদন্তকারী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “কৃষি অফিস অভিযোগ দিলে বিষয়টি আমরা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক॥ মেডিকেল বোর্ড

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা শতদ্রু আটক

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন মেজর (অব.) আক্তারুজ্জামান

উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন ॥ কোন মন্ত্রণালয় কোন উপদেষ্টা পেলেন

দেশে প্রথম একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট

১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণ ভোট

মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি ॥ তারেক রহমান

মাহফুজ–আসিফের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা

চুরি করে পালানোর সময় ধরা পড়েন গৃহকর্মী ॥ পরে মা-মেয়েকে হত্যা করে: পুলিশ

কাল সন্ধ্যায় তফসিল ঘোষণা

১০

পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

১১

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা॥ গৃহকর্মীর পর স্বামীও গ্রেপ্তার

১২

নিজস্ব আয় না থাকলে ধার করে বেশি দূর যাওয়া যায় না॥ অর্থ উপদেষ্টা

১৩

মা-মেয়েকে হত্যা ॥ যে ভাবে গ্রেপ্তার হলো গৃহকর্মী আয়শা

১৪

বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহাল

১৫

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সিইসি

১৬

নির্বাচনি দায়িত্বে ৩০০ বিচারক চান সিইসি

১৭

জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

১৮

অনুমোদনহীন সমাবেশ-আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার

১৯

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় মামলা ॥ একমাত্র আসামী গৃহকর্মী আয়েশা

২০