news
৩ ডিসেম্বর ২০২৫, ৭:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসি পক্ষপাতমূলক আচরণ করলে আন্দোলন ॥ নাহিদ ইসলাম

নয়াদেশ রিপোর্ট॥ জাতীয় নাগিরকি পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কমিশন পক্ষপাতমূলক আচরণ করলে আন্দোলনে নামা হবে।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি।

নাহিদ বলেন, ‘নিজ প্রতীকে ভোট সংক্রান্ত আরপিও সংশোধনীকে সাধুবাদ জানায় এনসিপি। তবে এই সংস্কার বাতিলে চাপ প্রয়োগ করা হচ্ছে, সেটির নিন্দা জানাচ্ছি। এটি নিয়ে রিট করে আদালতকে ব্যবহার করা হচ্ছে। আইনগতভাবে ইসিকে লড়াই করতে বলেছি।

কালো টাকার ব্যবহার বন্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা এনসিপির আহ্বায়কের। তিনি বলেন, ‘লেবেল প্লেয়িং ফিল্ড নিয়ে উদ্বেগ রয়েছে। প্রশাসনের রদবদলে রাজনৈতিক প্রভাব আছে, ইসিকে সেটি দেখতে হবে।
গণভোট নিয়ে সঠিক প্রচারণার অনুরোধ জানিয়ে নাহিদ বলেন, ‘গণভোটের প্রক্রিয়া বিভ্রান্তি তৈরি করতে পারে। প্রশ্নের বিষয়গুলো নিয়ে আগে থেকেই প্রচারণা চালাতে হবে।’

রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে, সব দলের প্রস্তুতির জন্য ভালো হয় এমন সময়ে তফসিল ঘোষণার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক।
এর আগে সিইসির সঙ্গে বৈঠক করে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল। এ সময় শাপলা কলি প্রতীকে ইসির নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করে দলটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক॥ মেডিকেল বোর্ড

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা শতদ্রু আটক

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন মেজর (অব.) আক্তারুজ্জামান

উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন ॥ কোন মন্ত্রণালয় কোন উপদেষ্টা পেলেন

দেশে প্রথম একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট

১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণ ভোট

মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি ॥ তারেক রহমান

মাহফুজ–আসিফের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা

চুরি করে পালানোর সময় ধরা পড়েন গৃহকর্মী ॥ পরে মা-মেয়েকে হত্যা করে: পুলিশ

কাল সন্ধ্যায় তফসিল ঘোষণা

১০

পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

১১

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা॥ গৃহকর্মীর পর স্বামীও গ্রেপ্তার

১২

নিজস্ব আয় না থাকলে ধার করে বেশি দূর যাওয়া যায় না॥ অর্থ উপদেষ্টা

১৩

মা-মেয়েকে হত্যা ॥ যে ভাবে গ্রেপ্তার হলো গৃহকর্মী আয়শা

১৪

বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহাল

১৫

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সিইসি

১৬

নির্বাচনি দায়িত্বে ৩০০ বিচারক চান সিইসি

১৭

জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

১৮

অনুমোদনহীন সমাবেশ-আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার

১৯

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় মামলা ॥ একমাত্র আসামী গৃহকর্মী আয়েশা

২০