admin
২ ডিসেম্বর ২০২৫, ১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডাকলে সাড়া দিচ্ছেন বেগম খালেদা জিয়া

নয়াদেশ রিপোর্ট॥ এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। টানা ছয় দিন ধরে তিনি সিসিইউতেই আছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে চীন থেকে এভারকেয়ার হাসপাতালে আসছেন আরেকদল বিশেষজ্ঞ চিকিৎসক।

আজ দুপুর ১২টায় খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক এ তথ্য জানান।

তিনি বলেন, ম্যাডামের অবস্থা স্থিতিশীল আছে। চিকিৎসকরা ডাক দিলে কিছুটা সাড়া দেওয়ার চেষ্টা করছেন।

তার স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটার আগের চেয়ে ভালো আসছে। চীন থেকে আরেকটি টিম আসছে। তারা দুপুরেই কাজ শুরু করে দিবেন।

খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে আসবেন, জবাবে তিনি বলেন, সপ্তাহ দেড়েকের মধ্যে তিনি বাংলাদেশে আসবেন।

এদিকে গতকাল রাতে টানা দুই আড়াইঘণ্টা বৈঠক করেছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মেডিকেল বোর্ড। যেখানে দেশি-বিদেশি অন্তত দেড় ডজন চিকিৎসক যুক্ত হন।

লন্ডন ক্লিনিকের বিখ্যাত চিকিৎসক প্যাট্রিকও ছিলেন। যার অধীনে খালেদা জিয়া লন্ডনে মাসব্যাপী চিকিৎসা নিয়েছেন। স্কাইপে যুক্ত ছিলেন ছেলে তারেক রহমান, ছেলের বউ ডা. জুবাইদা রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক॥ মেডিকেল বোর্ড

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা শতদ্রু আটক

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন মেজর (অব.) আক্তারুজ্জামান

উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন ॥ কোন মন্ত্রণালয় কোন উপদেষ্টা পেলেন

দেশে প্রথম একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট

১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণ ভোট

মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি ॥ তারেক রহমান

মাহফুজ–আসিফের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা

চুরি করে পালানোর সময় ধরা পড়েন গৃহকর্মী ॥ পরে মা-মেয়েকে হত্যা করে: পুলিশ

কাল সন্ধ্যায় তফসিল ঘোষণা

১০

পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

১১

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা॥ গৃহকর্মীর পর স্বামীও গ্রেপ্তার

১২

নিজস্ব আয় না থাকলে ধার করে বেশি দূর যাওয়া যায় না॥ অর্থ উপদেষ্টা

১৩

মা-মেয়েকে হত্যা ॥ যে ভাবে গ্রেপ্তার হলো গৃহকর্মী আয়শা

১৪

বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহাল

১৫

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সিইসি

১৬

নির্বাচনি দায়িত্বে ৩০০ বিচারক চান সিইসি

১৭

জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

১৮

অনুমোদনহীন সমাবেশ-আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার

১৯

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় মামলা ॥ একমাত্র আসামী গৃহকর্মী আয়েশা

২০