news
১ ডিসেম্বর ২০২৫, ২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্লট বরাদ্দে দুর্নীতি ॥ শেখ হাসিনার ৫, শেখ রেহানার ৭ এবং টিউলিপের ২ বছর কারাদণ্ড

নয়াদেশ রিপোর্ট॥ পূর্বাচল প্রকল্পে শেখ রেহানার ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলার রায় ঘোষণা করেছেন আদালত।

রায়ে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে ৫ বছর কারাদণ্ড, তার বোন শেখ রেহানাকে ৭ বছর কারাদণ্ড এবং মেয়ে টিউলিপ সিদ্দিককে ২ বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে। এইকসঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া মামলার আরও ১৪ জন অভিযুক্তকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ১৩ জানুয়ারি দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে ১০ মার্চ আরও দুই আসামি যুক্ত হয়ে মোট ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

অন্য আসামিদের মধ্যে রয়েছেন সরকারি কর্মকর্তারা, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ, সাবেক সদস্য ও কর্মকর্তা, এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী।

দুদকের পাবলিক প্রসিকিউটর মঈনুল হাসান রায়ের পর বলেন, আমরা সব সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক॥ মেডিকেল বোর্ড

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা শতদ্রু আটক

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন মেজর (অব.) আক্তারুজ্জামান

উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন ॥ কোন মন্ত্রণালয় কোন উপদেষ্টা পেলেন

দেশে প্রথম একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট

১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণ ভোট

মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি ॥ তারেক রহমান

মাহফুজ–আসিফের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা

চুরি করে পালানোর সময় ধরা পড়েন গৃহকর্মী ॥ পরে মা-মেয়েকে হত্যা করে: পুলিশ

কাল সন্ধ্যায় তফসিল ঘোষণা

১০

পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

১১

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা॥ গৃহকর্মীর পর স্বামীও গ্রেপ্তার

১২

নিজস্ব আয় না থাকলে ধার করে বেশি দূর যাওয়া যায় না॥ অর্থ উপদেষ্টা

১৩

মা-মেয়েকে হত্যা ॥ যে ভাবে গ্রেপ্তার হলো গৃহকর্মী আয়শা

১৪

বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহাল

১৫

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সিইসি

১৬

নির্বাচনি দায়িত্বে ৩০০ বিচারক চান সিইসি

১৭

জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

১৮

অনুমোদনহীন সমাবেশ-আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার

১৯

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় মামলা ॥ একমাত্র আসামী গৃহকর্মী আয়েশা

২০