news
১ ডিসেম্বর ২০২৫, ৩:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্রিটিক্যাল কন্ডিশনে বেগম খালেদা জিয়া॥ ব্রিফিংয়ে বিএনপি নেতা আজম খান

নয়াদেশ রিপোর্ট॥ রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। তিনি বলেন বেগম খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন। গতকাল রোববার রাত থেকে খালেদা জিয়া এ অবস্থায় গেছেন বলে তিনি জানান।

আজ সোমবার বেলা পৌনে দুইটায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফিং করে আহমেদ আজম খান এ কথা জানান।

আজম খান বলেন, ‘গতকাল রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন। ফাইট করছেন তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য। এখনো অবস্থা ক্রিটিক্যাল আছে। বলার মতো কোনো কন্ডিশনে এখনো তিনি আসেনি। সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলা নেই।

বিএনপি নেতা আরও বলেন, বর্তমানে খালেদা জিয়া ভেন্টিলেশন সাপোর্টে আছেন। সিসিউ থেকে আইসিউ, এরপরে ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট – যাই বলেন। আমি এগুলোর বাইরে বলব যে, ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন।’

খালেদা জিয়ার চিকিৎসায় আমেরিকা এবং ইংল্যান্ডের চিকিৎসকেরা যুক্ত ছিলেন। এখন চীনের চিকিৎসকেরাও যুক্ত হয়েছেন বলে জানান আজম খান। তিনি বলেন, সবাই মিলে ক্লান্তিহীনভাবে চেষ্টা করছেন। বাদ বাকি আল্লাহ ভরসা।
এক সপ্তাহ ধরে হাসপাতালে শয্যাশায়ী খালেদা জিয়া। তাঁর লিভারজনিত সংকট, কিডনির কর্মক্ষমতা হ্রাস, শ্বাসকষ্টসহ একাধিক শারীরিক জটিলতা একসঙ্গে দেখা দিয়েছে।

গত ২৩ নভেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তাঁর ফুসফুসে সংক্রমণ হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার বিএনপির মহাসচিব বলেন, বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটজনক। পরদিন তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার মতো শারীরিক অবস্থা নেই খালেদা জিয়ার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক॥ মেডিকেল বোর্ড

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা শতদ্রু আটক

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন মেজর (অব.) আক্তারুজ্জামান

উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন ॥ কোন মন্ত্রণালয় কোন উপদেষ্টা পেলেন

দেশে প্রথম একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট

১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণ ভোট

মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি ॥ তারেক রহমান

মাহফুজ–আসিফের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা

চুরি করে পালানোর সময় ধরা পড়েন গৃহকর্মী ॥ পরে মা-মেয়েকে হত্যা করে: পুলিশ

কাল সন্ধ্যায় তফসিল ঘোষণা

১০

পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

১১

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা॥ গৃহকর্মীর পর স্বামীও গ্রেপ্তার

১২

নিজস্ব আয় না থাকলে ধার করে বেশি দূর যাওয়া যায় না॥ অর্থ উপদেষ্টা

১৩

মা-মেয়েকে হত্যা ॥ যে ভাবে গ্রেপ্তার হলো গৃহকর্মী আয়শা

১৪

বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহাল

১৫

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সিইসি

১৬

নির্বাচনি দায়িত্বে ৩০০ বিচারক চান সিইসি

১৭

জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

১৮

অনুমোদনহীন সমাবেশ-আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার

১৯

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় মামলা ॥ একমাত্র আসামী গৃহকর্মী আয়েশা

২০