admin
২১ জুন ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসি যতই স্বাধীন হোক, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচনের জন্য সরকারের মুখ্য ভূমিকা লাগবে।

শনিবার (২১ জুন) নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি হচ্ছে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন।এসময় তিনি আরও বলেন, সরকারের সহযোগিতা নিয়ে নির্বাচন করতে হবে। ভোটের মাঠে আইন শৃঙ্খলা বাহিনী নিতে হবে সরকারের সহযোগিতা নিয়ে। সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ আছে তবে বিষয়টা এমন নয় প্রতিদিন হচ্ছে। শিডিউল যথাসময়ে হবে শিডিউল হলে আপনারা জানতে পারবেন।জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে সরকারের সঙ্গে দেখা করতে যাবেন কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটা করে দেখা করার বিষয় না। ফর্মাল ও ইনফর্মাল উপায়ে সরকারের সঙ্গে আমাদের নানাভাবে যোগাযোগ হয়। নির্বাচনের সময় আসলে আপনারা সবাই জানতে পারবেন, এখানে আমরা লুকিয়ে কোন কাজ করছি না। সময় হলে সবকিছু জানবেন। সভা-সমিতি ঘোষণা করে সরকারের সঙ্গে দেখা করার প্রয়োজন নেই। সরকারের কর্মকাণ্ডের সঙ্গে আমরা সম্পৃক্ত এটা ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক॥ মেডিকেল বোর্ড

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা শতদ্রু আটক

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন মেজর (অব.) আক্তারুজ্জামান

উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন ॥ কোন মন্ত্রণালয় কোন উপদেষ্টা পেলেন

দেশে প্রথম একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট

১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণ ভোট

মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি ॥ তারেক রহমান

মাহফুজ–আসিফের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা

চুরি করে পালানোর সময় ধরা পড়েন গৃহকর্মী ॥ পরে মা-মেয়েকে হত্যা করে: পুলিশ

কাল সন্ধ্যায় তফসিল ঘোষণা

১০

পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

১১

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা॥ গৃহকর্মীর পর স্বামীও গ্রেপ্তার

১২

নিজস্ব আয় না থাকলে ধার করে বেশি দূর যাওয়া যায় না॥ অর্থ উপদেষ্টা

১৩

মা-মেয়েকে হত্যা ॥ যে ভাবে গ্রেপ্তার হলো গৃহকর্মী আয়শা

১৪

বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহাল

১৫

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সিইসি

১৬

নির্বাচনি দায়িত্বে ৩০০ বিচারক চান সিইসি

১৭

জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

১৮

অনুমোদনহীন সমাবেশ-আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার

১৯

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় মামলা ॥ একমাত্র আসামী গৃহকর্মী আয়েশা

২০